জেলা প্রতিনিধি
শুক্রবার (৩০ অক্টোবর), রাত ৮টা ২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতের সময় পলিথিনের তৈরি একটি ছোট ঘরে আশ্রয় নিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বিকেলে সোনাপাতি বিলে কয়েকজন যুবক মাছ ধরতে যান। বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পলিথিনের তৈরি একটি ছোট ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।
তিনি আরও বলেন, বজ্রাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই কিশোর ও তরুণ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।