এইচএসসি পরীক্ষায় কারমাইকেল কলেজের পাসের হার ৮৫.১৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১৬ জন
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে ১১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এ বছর কলেজটির পাসের হার ৮৫ দশমিক ১৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কারমাইকেল কলেজ থেকে এ বছর মোট ১ হাজার ৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ১৫৪ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থীর মধ্যে ১১৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন। সামগ্রিকভাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ১৪ শতাংশে।