1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থী ১, শিক্ষক ৮, তবুও পটুয়াখালীর যে স্কুলে একমাত্র পরিক্ষার্থী অকৃতকার্য হলেন - bdtelegraph24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরের ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর বনদস্যু নির্মূলে দাবিতে শ্যামনগরে ৫ম দিনের বিক্ষোভ সমাবেশ নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের লগ কাটার অভিযোগ মানববন্ধন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

শিক্ষার্থী ১, শিক্ষক ৮, তবুও পটুয়াখালীর যে স্কুলে একমাত্র পরিক্ষার্থী অকৃতকার্য হলেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন
৮ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র পরীক্ষার্থীকে

উপজেলা প্রতিনিধি, শনিবার (৩১ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবেদনের মূল অংশসমূহ

  • শতভাগ ফেল: পটুয়াখালীর মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজে এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও ফেল করেছে।
  • শিক্ষক আটজন: কলেজে শিক্ষক ৮ জন থাকলেও নেই কোনো পাকা ভবন বা এমপিওভুক্তি।
  • তীব্র সংকট: দীর্ঘ দুই দশকেও স্বীকৃতি না পাওয়ায় মানসম্মত শিক্ষার্থী হারাচ্ছে প্রতিষ্ঠানটি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করায় আটজন শিক্ষক থাকা সত্ত্বেও কলেজের শতভাগ অকৃতকার্যের ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। আটজন শিক্ষক কর্মরত থাকার পরও একজন পরীক্ষার্থীর পাস করতে না পারার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল বলেন, “এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে।”

প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা

২০০২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দুই দশকের বেশি সময় পার হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নিজস্ব কোনো পাকা অ্যাকাডেমিক ভবন নেই। টিনশেড ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar