1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

গাজীপুরে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

স্টাফ করেসপন্ডেন্ট
০৩ নভেম্বর, ২০২৬
মাহাবুল ইসলাম অভি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বেতন বৃদ্ধির দাবি নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা আবারো অবস্থান নিয়েছে।

এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কর্মস্থল, অফিস, আদালত কিংবা জরুরি প্রয়োজনেও মানুষ বের হতে পারছেন না মহাসড়কে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা সরে যায়।

কিছু সময় পর আবারো শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে ফিরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সর্বশেষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরের চৌরাস্তা চান্দুরা রোড ভোগড়া ও নাওজোর, চৌরাস্তা, কোনাবাড়ী ও মৌচাকসহ কয়েকটি এলাকায় শ্রমিকরা অবস্থান করছে।
বেলাল হোসেন নামে এক ব্যক্তি জানান, গাজীপুর আদালতে যাচ্ছি মামলার হাজিরা দিতে। নাওজোর এসে আটকে গেছি। শ্রমিকরা যানবাহন চলতে দিচ্ছে না। তাই কিছুটা হেঁটে আবার কিছুটা অটো দিয়ে যাচ্ছি। অযথাই অযৌক্তিক দাবি নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। কয়েকদিন ধরেই শ্রমিকদের আন্দোলনে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কিছু কিছু জায়গায় শ্রমিকরা অবস্থান নিয়েছে। এছাড়া কিছু জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar