মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন। ১ নভেম্বর ২০২৬ তারিখে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
নাসির উদ্দিন কারমাইকেল কলেজিয়েট স্কুল থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে কারমাইকেল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৬ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক পদে প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৪৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে নতুন কর্মজীবন শুরু করেন।
তার এই অর্জনে কারমাইকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সাফল্য কলেজের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।