মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক সড়কে নেমেছিলেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরেও শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।