1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা
সোমবার (৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজ দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সভাপতি। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাই ও স্থানীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজকে ছিনিয়ে নেওয়া হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে ছিনিয়ে নেওয়া প্রধান আসামি সিরাজ মোল্লাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar