1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা অভিনেতা সোহেল খান আর নেই জাবির নাট্য সংসদ নির্বাচন: ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী , সাংগঠনিক পদে পুনর্নির্বাচন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পিকার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্রেফতার নাশকতা ও ভাঙচুরের প্রতিবাদে বিকেলে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস: ‘দেশ ছাড়ার’ গুজব

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি
বুধবার (১৮ নভেম্বর), দুপুর ২টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে তারা পুলিশের একটি সাদা রঙের গাড়িতে আগুন দেন। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন বলেন, “গাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।”

ঘটনার প্রেক্ষাপট

ভুক্তভোগী কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। তিনি গাড়ি থেকে নামার পরপরই আশপাশের গলি থেকে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “তারা আমার গাড়িটিকে আগে থেকেই টার্গেট করে রেখেছিলেন। গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও আমি বর্তমানে নিরাপদে আছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar