1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বন্ধ ব্রিকফিল্ডের অফিসে মদের মজুদ, স্থানীয়দের অভিযানে আটক ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের গ্রিসে প্রতি ৪ পরিবারের ৩টিতেই নেই সন্তান: ইউরোস্ট্যাট মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ মৌলভীবাজারে ২০০ বছর ধরে বসবাসরত মণিপুরি মুসলিম বা পাঙাল জনগোষ্ঠীর জীবনধারা নবীনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লোহাগাড়ায় বন্ধ ব্রিকফিল্ডের অফিসে মদের মজুদ, স্থানীয়দের অভিযানে আটক ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (২১ নভেম্বর), সকাল ৯টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয়দের অভিযানে ২০০ বোতল মদসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের কাজিরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের জানসিকদার পাড়া মা ব্রিকফিল্ডের অফিস থেকে এসব মদ জব্দ করা হয়। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী বিক্রির উদ্দেশ্যে বস্তায় মজুদ রাখা এই মাদক উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রিকফিল্ডের দারোয়ান মাবুদের নেতৃত্বে সেখানে নিয়মিত মদ বিক্রির কার্যক্রম চলছিল। এ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাবুদসহ আখতার কামাল ও অজ্ঞাত আরও একজনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারা বলেন, যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের এ অবস্থান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বন্ধ ব্রিকফিল্ডের অফিস থেকে স্থানীয়দের উদ্যোগে ২০০ বোতল মদ ও তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar