1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবির নাট্য সংসদ নির্বাচনে :ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী , সাংগঠনিক পদে পুনর্নির্বাচন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পিকার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্রেফতার নাশকতা ও ভাঙচুরের প্রতিবাদে বিকেলে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস: ‘দেশ ছাড়ার’ গুজব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের গ্রিসে প্রতি ৪ পরিবারের ৩টিতেই নেই সন্তান: ইউরোস্ট্যাট

উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষিত ও উন্নত জাতি গঠনে আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে মন্তব্য করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা এবং মানসম্মত শিক্ষার উপর। শিশুরা যেন কোনোভাবেই মূলধারার উন্নয়ন থেকে ছিটকে না পড়ে সেদিকে আমাদের সবার বিশেষ দৃষ্টি থাকতে হবে।

“অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ” প্রতিপাদ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার সমাবেশে তিনি এসব কথা বলেন।

১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে সোমবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোকাল সেন্টার কমিটি (এলসিসি) বিরিশির বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, এই অঞ্চলে শিশুদের সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার, সমাজ ,স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদার করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক, সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। প্রয়োজন শুধু তাদের জন্য একটি নিরাপদ, স্নেহশীল ও সহায়ক পরিবেশ তৈরি করা। আমাদের সকলের সমন্বিত সহযোগিতা পেলে অবহেলিত শিশুদের জীবনের মান উন্নয়ন আরো বেগবান হবে।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এবং গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) এর নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ডেপুটি স্পিকার উপজেলা পরিষদ হল রুমে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার এককালীন অনুদান প্রদান এবং হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সেবা ভোগীদের মাঝে আর্থিক এককালীন অনুদান প্রদান ও হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar