1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে অগ্রাধিকারের প্রতিশ্রুতি এমপির ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবহমান বাংলার লোকঐতিহ্য ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বলয়’ নামে নতুন একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. আসিফ।

বুধবার (২৫ নভেম্বর) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও সংগঠনটির মডারেটর মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল মাহমুদ নিবিড়, সাংগঠনিক সম্পাদক তুহিব মাহমুদ, কোষাধ্যক্ষ প্রমিত মজুমদার, দপ্তর সম্পাদক শাহরিয়াজ জামান স্বাধীন, জনসংযোগ ও সৃজনশীল সম্পাদক ইসরাত জাহান ইতি, তথ্য ও সংস্থানবিষয়ক সম্পাদক আতিয়া নওরীন, গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আফরিন নোহা, ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বিজয়, আপ্যায়নবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নুসরাত জাহান রিফা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইফরাত জাহান, সাবিনা আক্তার, রকিবুল হাসান, তানভীর শাকিল, সানজিদা আক্তার ও তানভীর আহসান।

নব মনোনীত সাধারণ সম্পাদক মো. আসিফ বলেন, ‘দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামল ও পরবর্তী সময়ে অপসংস্কৃতি এবং পশ্চিমা সংস্কৃতির অযাচিত প্রভাবের পাশাপাশি নিজস্ব সংস্কৃতির চর্চা স্তিমিত হয়ে পড়ার প্রভাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পড়েছে। এই শূন্যতা কাটাতেই আমাদের ‘বলয়’-এর যাত্রা। মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার লোকঐতিহ্য ও শেকড়ের চর্চা ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং ক্যাম্পাসের সব সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে এক সুতোয় গাঁথাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মূলত পাঁচটি বিষয়কে সামনে রেখে ‘বলয়’ এগোবে। এর মধ্যে রয়েছে নবান্ন, পহেলা বৈশাখ বা লোকজ মেলার মতো হারিয়ে যেতে বসা উৎসবগুলো ক্যাম্পাসে ফিরিয়ে আনা; গান, কবিতা, নাচ, নাটক, চারুকলা ও সাহিত্যচর্চার সুস্থ পরিবেশ তৈরি; ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল আর্কাইভিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার; ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করা।’

নব মনোনীত সভাপতি ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, ‘ঐতিহ্য বাঁচে মানুষের চর্চায়। আমরা ক্রমশ যান্ত্রিকতায় হারিয়ে ফেলছি চিরচেনা অনেক উৎসব। যেসব উৎসব আমাদের শেকড়ের কাছাকাছি নিয়ে যায়, সেগুলোর চর্চা না থাকলে আগামী প্রজন্ম হয়তো বাংলার সমৃদ্ধ সংস্কৃতির স্পর্শ পাবে না। ক্যাম্পাসে বিভিন্ন লোকজ উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের এ যাত্রা শুরু। পাশাপাশি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব সংস্কৃতিচর্চার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য সংস্কৃতির সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবে।’

সংগঠনটির মডারেটর মো. আবুল বাশার বলেন, ‘দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির অযাচিত অনুপ্রবেশ এবং ফ্যাসিস্ট পতন-পরবর্তী সময়ে আবহমান বাংলার সংস্কৃতির চর্চা স্থবির হয়ে পড়ার প্রভাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুভূত হয়েছে। এই সাংস্কৃতিক শূন্যতা কাটিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার চিরায়ত ইতিহাস, লোকঐতিহ্য ও সংহতির শেকড় সন্ধানের তাগিদ থেকেই বলয়ের যাত্রা শুরু।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে ক্রিয়াশীল সব সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক ছাত্রসংগঠন হিসেবে ‘বলয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘বলয়’-এর সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য তাঁদের মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃত বাংলাদেশি সংস্কৃতিকে যথাযথভাবে ধারণ ও বিকশিত করবেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar