ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ছয় জন বাস যাত্রী নিহত হয়েছেন। এসময় আরোও কয়েকজন আহত হন ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা ময়মনসিংহ সড়কের তেলেরঘাটে দুর্ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। দূর্ঘটনায় অকুস্থলে ৫ জন নিহত এবং হাসপাতালে নেয়ার সময় ১ জন মারা গেছেন। ।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।