1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার বাকড়ীতে ‘গুরু প্রণাম’ স্মরণিকার মোড়ক উন্মোচন - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ার বাকড়ীতে ‘গুরু প্রণাম’ স্মরণিকার মোড়ক উন্মোচন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫৪৭ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় কমরেড গকুল চন্দ্র বিশ্বাস স্মরণে ‘গুরু প্রণাম’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধায় এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম’র (ইডিএফ) ১০ বছর পুর্তি অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ইডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র পাঠক।

ইডিএফ সভাপতি ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গকুল চন্দ্র বিশ্বাসের ছাত্র ও সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার ভৌমিক, অশ্বিনী কুমার দাস, নিখিল চন্দ্র পাঠক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রকৌশলী অসিত বরন অধিকারী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অবসর প্রাপ্ত সহকারি পরিচালক ডা: সঞ্জয় কুমার পাঠক, সহকারি অধ্যাপক রবীন্দ্র নাথ বিশ্বাস, অব:প্রাপ্ত শিক্ষক লংকেশ্বর বিশ্বাস, প্রাণকৃষ্ণ অধিকারী ও স্মরণিকার উদ্যোক্তা পল্লব রায় প্রমুখ।

বক্তারা গকুল চন্দ্র বিশ্বাসকে আজীবন সংগ্রামী একজন সমাজ সংস্কারক হিসাবে অভিহিত করেন। বামপন্থী এ রাজনীতিবিদকে অত্র অঞ্চলের জ্ঞানের বাতি সর্বোপরী শিক্ষকের শিক্ষক হিসাবেও উল্লেখ করেন। ঝাঁড়-ফুঁক, তন্ত্র-মন্ত্র ও কু-সংস্কারেও কোন দিন বিশ্বাসী ছিলেন না এ শ্রদ্ধেয় শিক্ষক।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বার এই গুণিজন প্রয়াত হন। তিনি দীর্ঘকাল বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁরই সুযোগ্য ১৮জন ছাত্র ও সহকর্মী ‘গুরু প্রণাম’ স্মরণিকায় লেখনির মাধ্যমে গকুল চন্দ্র বিশ্বাসের স্মৃতিচাঁরণ করেছেন। যার উদ্যোক্তা ছিলেন বাকড়ী গ্রামের পল্লব রায় ও ঘনশ্যাম মজুমদার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar