1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে নৌকা পেল বিএনপি নেতা ! - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

মির্জাগঞ্জে নৌকা পেল বিএনপি নেতা !

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১১৮০ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩য় ধাপের ইউপি নির্বাচনে দেউলী-সুবিদখালী ইউনিয়নে নৌকার মনোনয়ন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রাজাকার পরিবারের সন্তান ও সাবেক উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অনোয়ার হোসেন খানকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে তৃনমূল আ’লীগে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার(২২ অক্টোবর) সন্ধ্যয় ৩য় ধাপের ইউপি নির্বাচনের খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী চুড়ান্ত করে বাংলাদেশ আ’লীগ । এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়।

স্থানীয় আ’লীগ নেতারা অভিযোগ করে বলেন, ২০০২ সালের জোট সরকারের আমলে তৎকালিন বিএনপির মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ ভাজন ও ১৯৯৭-২০০২ সাল পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার আপন চাচা মৃত অন্নাত খান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান ও তার পিতা মৃত জেন্নাত আলী খান ছিলেন শান্তি কমিটির একজন সক্রিয় সদস্য। এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন অনোয়ার হোসেন খান।

নৌকার মনোনয়ন প্রত্যাশী দেউলী-সুবিদখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মো:মনিরুজ্জামান খান বলেন, সে বিএনপির নেতা ছিলো। আগে কখনও আ’লীগ করে নাই। সদ্য উপজেলা আ’লীগের সহ সভাপতি হয়েছেন। কিভাবে নৌকার মনোনয়ন পেয়েছেন আমার জানা নাই।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জমীম উদ্দিন জুয়েল বেপারী বলেন, সে আগে বিএনপি নেতা ছিলো। আমরা উপজেলা আ’লীগের সদস্য হিসেবে নাম সুপারিশ করছিলাম কিন্তু জেলা কমিটি তাকে সহ-সভাপতি করছে। কেন্দ্র থেকে কিভাবে মনোনয়ন দিলো এ ব্যাপারে আমার কোন মন্তব্য নাই।

উপজেলা আ’লীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ বলেন,তারা জোয়ারে ঘাঁ ভাসিয়েই চলে । তারা কখনই আ’লীগ ছিল না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar