1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে অস্ত্রধারীর সাথে তালেবানের লড়াই,নিহত ১৬ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

আফগানিস্তানে অস্ত্রধারীর সাথে তালেবানের লড়াই,নিহত ১৬

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ জন খবরটি পড়েছেন
ছবি -সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে একদল অস্ত্রধারীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এর মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী রয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।

সূত্রটি জানায়, এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক দায়েশসংশ্লিষ্ট কেউ।

তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাতপ্রদেশের পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে চার অপহরণকারী নিহত হয়েছেন।

হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি।

ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল।
সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি গোত্রের প্রবীণ ব্যক্তি মুহাম্মদ ওসমান বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই মাসে হেরাতপ্রদেশ এমন ভয়াবহ সংঘর্ষ দেখেনি।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান দায়েশকে ঠেকানোর চেষ্টা শুরু করে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায় এবং তালেবানের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar