1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘‌ভাই একটু চা হবে ?‌’ রাস্তায় বসে চায়ের ভাঁড়ে চুমুক মুখ্যমন্ত্রীর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

‘‌ভাই একটু চা হবে ?‌’ রাস্তায় বসে চায়ের ভাঁড়ে চুমুক মুখ্যমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৩১ জন খবরটি পড়েছেন

উত্তরবঙ্গে পা রেখেই তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। বিজেপি যে বিভাজনের রাজনীতি করে পাহাড়ে সমস্যা তৈরি করছে সে কথাও শোনা গিয়েছিল তাঁর গলায়। জিটিএ নির্বাচন করতে তিনি রাজি এবং পাহাড়ের উন্নয়নের জন্য সবকিছু করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তাতে পাহাড়ের মানুষজন করতালি দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছিলেন। এবার মানুষের মাঝে নিজেকে মেলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল। বুধবার সকালে কার্শিয়াংয়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা হেঁটে প্রাতঃভ্রমণ করেন তিনি। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। এমনকী, রাস্তায় বসে চায়ের ভাঁড়ে চুমুক দেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারের দোকান থেকে কেনেন জুতোও।

উত্তরবঙ্গ সফরে আজ তাঁর চতুর্থ দিন। আরও একদিন থাকবেন তিনি। তারপর আরবসাগরের তীরবর্তী রাজ্য গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এখানে দু’দিন প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কার্শিয়াংয়ের সার্কিট হাউজে রাতে থাকেন তিনি। আজ হাঁটতে বেরিয়ে পড়েন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। চলে আসেন মহানদী ভিউ পয়েন্ট গিদ্দায়।

এই বড় পথ হেঁটে অতিক্রম করার সময় রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’বছরে পাহাড়বাসী কী পেয়েছেন–কী পাননি তা এলাকাবাসীর কাছে শুনতে চান মুখ্যমন্ত্রী। সেগুলি মন দিয়ে শোনার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চাকে আদরও করেন তিনি। এরপর চলে আসেন মহানদী পয়েন্টে। সেখানের একটি চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘‌ভাই একটু চা হবে?‌’‌ দোকানি তো হকচকিয়ে যান। স্বয়ং মুখ্যমন্ত্রী চা খেতে এসেছেন তাঁর দোকানে। সেখানেই চেয়ার নিয়ে বসে পড়ন তিনি। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে দোকানির সঙ্গে খোশমেজাজে গল্প জুড়ে দেন।

এখানে এসে আড্ডায় যোগ দেন ইন্দ্রনীল সেনও। পাহাড়ের ফুরফুরে আবহাওয়ায় তাঁকে গান শোনাতেও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তারপরই গান শোনান তিনি। ততক্ষণে জমে উঠেছে পাহাড়ের আড্ডা। বাংলার নিজের মেয়েকে কাছে পেয়ে আপ্লুত দোকানদারও। মুখ্যমন্ত্রীর ‘ঘরের মেয়ে’ সুলভ আচরণে আপ্লুত পাহাড়ের স্থানীয় মানুষজনও। অনেকেই বলেন, ‘‌আবার আসবেন’‌। হিন্দুস্তান টাইমস বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar