1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভুয়া সাংবাদিক সেজে এক ডাক্তারের চাঁদাদাবি; জানতে পেরে এলাকাবাসীর গনধোলাই - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

অভয়নগরে ভুয়া সাংবাদিক সেজে এক ডাক্তারের চাঁদাদাবি; জানতে পেরে এলাকাবাসীর গনধোলাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫১৪ জন খবরটি পড়েছেন
অভয়নগরে ভুয়া সাংবাদিক সেজে দুই ডাক্তারের চাঁদাদাবি; জানতে পেরে এলাকাবাসীর গনধোলাই

সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগে আলোচিত কোয়াক ডাক্তার খলিলসহ দুই প্রতারককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে এই ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বসুন্দিয়া এলাকার বহুলালোচিত প্রতারক, অস্ত্র ও ডাকাতিসহ ডজনখানেক মামলার আসামি খলিলুর রহমান চাঁদাবাজি মূলক এই ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেছে।


অভয়নগরের প্রেমবাগ গ্রামের আয়ুব আলী জানিয়েছেন, তার ছেলে রনি হোসেনকে বিয়ে দেয়ার জন্য সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর সাথে কথাবার্তা হয়েছিল। এরই মধ্যে মেয়েটির বয়স পরিপূর্ণ না হওয়ায় এতে সম্মতি দেননি রনি ও তার পরিবার। এক পর্যায় সেখানে রনিকে বিয়ে দিবেন না বলে সিদ্ধান্ত নেন তার পরিবার।

এই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত ৮টার দিকে বহুলালোচিত কোয়াক ডাক্তার খলিলুর রহমান ও তার সঙ্গীয় শিমুল নামে কথিত দুই চাঁদাবাজ আয়ুব আলীর বাড়িতে যান। এসময় তারা নিদেরে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে আয়ুব আলীর কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবি করেন। আর চাঁদার টাকা পরিশোধ না করলে আয়ুব আলীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করার হুমকি দেয়া হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন আয়ুব আলী।

এরপরে স্থানীয়রা আয়ুব আলীর বাড়িতে এসে খলিল ও তার সহযোগি শিমুলের কাছে চাঁদাদাবির বিষয়টি জানতে চান। কিন্তু তারা সন্তুষ্ট জনক কোন জবাব দিতে পারেনি। ফলে স্থানীয় উশৃঙ্খল লোকজন তাদের দুইজনকে গণধোলাই দিয়ে ঘেরাও করে রাখে। এরই মধ্যে সুযোগ বুঝে তারা সেখান থেকে সটকে পড়ে।


এদিকে সাংবাদিকের পরিচয় দিয়ে চাঁদাদাবির ঘটনায় প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম, সাংগাঠনিক সম্পাদক মোল্যা সাঈদ আলম বাচ্চু, সাবেক যুবলীগ সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান মিন্টু বলেছেন, সাংবাদিকতার নামে প্রতারনাকারিদের আটকের পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য কয়েক বছর আগে কথিত সাংবাদিক খলিলুর রহমান ইতিপূর্বে যশোর-মাগুরা মহাসড়কে ডাকাতিকালে অস্ত্রসহ পুুিলশের হাতে গ্রেপতার হয়। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, অপচিকিৎসা, ডাকাতি, অবৈধ অস্ত্র ও প্রতারণাসহ ডজন খানেক মামলা রয়েছে। বসুন্দিয়াতে বিভিন্ন সাইনবোর্ডে জালিয়াতি ও ভূয়া কাগজপত্র দেখিয়ে ক্লিনিক ব্যবসা করতে গিয়ে একাধিকবার ভ্রাম্যমান আদালত তাকে জেল-জরিমানা করেছে।

সর্বশেষ বসুন্দিয়াতে ‘মহুয়া সার্জিক্যাল ক্লিনিক’ নামে তার ক্লিনিকটি অবৈধভাবে চালু রাখা ও অপচিকিৎসার অভিযোগে ভ্রাম্যামান আদালত সীলগালা করে এবং খলিলুর রহমানকে দ দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়।

কিছুদিন পরে জামিনে ছাড়া পেয়ে সে এখন সাংবাদিক পরিচয়ে কয়েকটি অখ্যাত গণমাধ্যমের আইডি কার্ড দেখিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। এছাড়া সম্প্রতি বসুন্দিয়া মোড়ের একজন পল্লী ডাক্তারের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে খলিলুর রহমান।

চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar