1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

বাঘারপাড়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫০৭ জন খবরটি পড়েছেন


বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে আমন ধানের সোনালী শীষে ঝলমল করছে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা। ইতোমধ্যেই শুরু হয়েছে আমন ধান কাটা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুরের কৃষক মওদুদ হোসেন এবার নিজের ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। সোনালী ধানের শীষের ঝলকানীতে মুগ্ধ তিনি। কৃষক মওদুদ হোসেন বলেন, এবছর সার ও বালাইনাশকের কোনো সংকট এবং তুলনামূলক পোকার আক্রমন কম থাকায় ধানের খুবই ভালো ফলনের আশা করছেন । এছাড়া কোনো প্রাকৃতিক দূর্যোগ না থাকায় চলতি মৌসুমে প্রতি বিঘায় কমপক্ষে ৩০ থেকে ৩৫ মন ধান উৎপাদন হবে বলে ধারণা করছেন তিনি।


উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের প্রান্তিক কৃষক কবির হোসেন , চন্ডিপুর গ্রামের আব্দুস সালাম, সাদিপুরের নিমাই মন্ডলসহ অনেকেই বলেন, এবছর সারের বড় ধরনের কোনো সংকট হয়নি। যে কারণে ধানের ফলন অনেক ভালো হয়েছে। ধানের শীষ দেখে দেখে মনে হচ্ছে এবার আমন ধানের ব্যাপক ফলন হবে।


কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ৯ টি ইউনিয়নে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিলো ১৬ হাজার ৯ শ’ হেক্টর। তন্মধ্যে আবাদ হয়েছে ১৬ হাজার ৮ শ’ হেক্টর জমিতে ।


উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমীন জানান, এবার আমন চাষে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। আবহাওয়া অনুকুলে রয়েছে ।তাছাড়া সার,বীজ ও বালাইনাশক সংকট নেই । তিনি বলেন, কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার উপজেলায় রেকর্ড পরিমান ধান উৎপাদন হওয়ার আশা করছেন ।


নারিকেলবাড়িয়া উপসহকারী কৃষিকর্মকর্তা আব্দুল করিম বলেন, অন্যান্য বারের তুলনায় এবার চাষিরা অধিকহারে আমন ধান চাষ করেছেন । আশা করছি, এবার আমন ধানে বাম্পার ফলন হবে।
এ,এইচ,এম,আজিজুল ইসলাম
০১৭১৬১৪৮৪৮২
০৭.১১ ২০২১ ইং

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar