1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী দশকে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি হবে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

আগামী দশকে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি হবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭৯ জন খবরটি পড়েছেন

আন্তর্জাতিক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড তার এক গবেষনায় বলেছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্যাংকটি বলছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং এই মহাদেশের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে খুবই উল্লেখযোগ্য।

সম্প্রতি প্রকাশিত স্ট্যানচার্টের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ার এই দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপিন এবং ফিলিপিন।

ব্যাঙ্কের ভারত-ভিত্তিক গবেষণা শাখার প্রধান মাধুর ঝা এবং সারা বিশ্বে ব্যাঙ্কটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান এই গবেষণা পরিচালনা করেছেন।

তারা গবেষণায় বলেছেন, ২০৩০ সালের মধ্যে জনসংখ্যার কারনে  দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে সবচেয়ে বেশি, আর এর সুফল পাবে ভারত। তবে  স্বাস্থ্য ও শিক্ষাখাতের বিনিয়োগ থেকে সুফল পেতে শুরু করবে বাংলাদেশ ।

২০১০ সাল থেকে এশিয়াতে এই পরিবর্তন ঘটার শুরু থেকেই স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এশিয়ার এই দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর গবেষণা শুরু করে। তাদের গবেষণায়বলা হয়েছে, মাথাপিছু আয়ের হিসেবে আগামী এক দশকে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

ব্যাঙ্কটি বলছে, ২০৩০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানের ১,৬০০ ডলার  থেকে বেড়ে ৫,৭০০ ডলার হবে । তখন ভারতে মাথাপিছু আয় হবে ৫,৪০০ ডলার। ভারতে বর্তমানে মাথাপিছু আয় বাংলাদেশের চেয়েও বেশি। মাথাপিছু আয়ে সবচেয়ে এগিয়ে যাবে ভিয়েতনাম। সেসময় তাদের মাথাপিছু আয় দাঁড়াবে ১০,৪০০ ডলার ।  সূত্র-বিবিসি বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar