1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর-মাগুরা মহাসড়কে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

যশোর-মাগুরা মহাসড়কে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৬১ জন খবরটি পড়েছেন

বুধবার (১১ নভেম্বর ) যশোর-মাগুরা মহাসড়কে গাছের সাথে পরিবহনের ধাক্কায় ১ জন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,যশোর থেকে সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস(ব-২২৯) বিকাল পাঁচটায় দ্রুত গতিবেগে ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছিল। বাসটি যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট চিত্রামডেল কলেজ এলাকায় পৌছে বিপরীতমুখি অন্য একটি ট্রাক কে পাশকাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা মারে। এসময় গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারসহ অন্তত বিশ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক ।

আহতরা হচ্ছেন- বাসের হেলপার খুলনার খালিশপুরের ইরফান জোয়ারদারের ছেলে রুহোল আমীন (৪২ ) , বাস যাত্রী মনিরামপুরের চিনাটোলার মৃত মিজানুরের ছেলে শুভ (২১), ফরিদপুরের মধুখালীর গোলাপদী গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে আবু মুছা (৩৫ ) ও মাগুরার নিজনান্দলের মৃত রওশন আলীর ছেলে লেলিন (২৭ )।

শেষ খবরে জানা গেছে,যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুরসালিন শুভ্র গাড়ির হেলপার রুহোল আমীন (৪২ ) কে মৃত ঘোষনা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরোজ উদ্দিন খবর নিশ্চিত করে বলেছেন,আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar