1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া ইউপি নির্বাচনের টুকরো খবর - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়া ইউপি নির্বাচনের টুকরো খবর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৭৬১ জন খবরটি পড়েছেন

বার বার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান আবু মোতালেব!

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান আবু মোতালেব বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।গত নির্বাচনেও তিনি নৌকা প্রতিক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এ নিয়ে তিনি এ ইউনিয়নে টানা ৩০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।এরমধ্যে তিনি পাঁচবার নির্বাচন করেছেন।আর এক নির্বাচনে দুই টার্ম দায়িত্ব পালন করেন। এছাড়া এর আগে তিনি এ ইউনিয়নে একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দায়িত্বশীল কোন পদে না থাকলেও উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবু মোতালেব। প্রভাবশালী ইউপি চেয়ারম্যান হিসেবেও আধিপত্য রয়েছে তার।

রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের এ নির্বাচনে আবু মোতালেব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে আবু মোতালেব বলেন,’ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভোটাররা আমাকে বারবার নির্বাচিত করেন।আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজীবন মানুষের সেবা করে যেতে চান ৬৩ বছর বয়সী এই হার না মানা ইউপি চেয়ারম্যান।

বাঘারপাড়ায় ৯ টির মধ্যে ৬টিতেই নতুনমুখ

যশোরের বাঘারপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ টির মধ্যে ৬টিতেই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সাতটিতেই নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করেন।
নতুন হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহুরপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু,নারিকেলবাড়িয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা,ধলগ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি,দরাজহাটে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন,বাসুয়াড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান সরদার ও জামদিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত।

এ উপজেলায় পুনরায় নির্বাচিত হয়েছেন বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কাস পার্টি নেতা সবদুল হোসেন খান,রায়পুরে আওয়ামীলীগ নেতা মঞ্জুর রশিদ স্বপন ও দোহাকুলায় আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান আবু মোতালেব।

বর্তমান তিন চেয়ারম্যানের মধ্যে ২ নং বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কাস পার্টি নেতা সবদুল হোসেন খান, ৩ নং রায়পুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে মঞ্জুর রশিদ স্বপন ও ৬ নং দোহাকুলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ওয়াহিদুর রহমান আবু মোতালেব জয়লাভ করেন।

নারিকেল বাড়িয়ায় পাঁচবারের মাথায় সফল হলেন বাবলু সাহা !

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নে পাঁচবারের মাথায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা। এর আগে চারবার নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে তিনি হেরে যান।

রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাবলু কুমার সাহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা তাঁতীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার কে পরাজিত করে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

রায়পুরে ছয়বার চেয়ারম্যান হলেন স্বপন

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মঞ্জুর রশিদ স্বপনই ফ্যাক্ট!রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে ছয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। এক্ষেত্রে ধরাশায়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন।

আনারস প্রতিক নিয়ে মঞ্জুর রশিদ স্বপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের বিল্লাল হোসেন কে পরাজিত করে ৬ষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

বিএনপি অধুষ্যিত এ ইউনিয়নে স্বপন পরিবারের রয়েছে একচ্ছত্র আধিপত্য। তার বাবা মরহুম শওকত আলীও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বাবার মৃত্যুর পর অল্প বয়সে মঞ্জুর রশিদ স্বপন রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar