1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৩ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিনের শুরুতে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রনজিৎ কুমার রায় এমপি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি রনজিৎ রায়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, আওয়ামী লীগ নেতা শচিন্দ্র নাথ বিশ্বাস , মোহাম্মদ আলী প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলীর নেতৃত্বে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: আশরাফুল কবির বিপুল ফারাজি, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শেখ ইউনুছ আলী, ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।

এছাড়া যুবলীগের আহবায়ক রাজীব রায়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, সদস্য ইমরান হোসেন, কাউন্সিলর ফয়সাল আহম্মেদ , ইমতিয়াজ নাসির তুসার, এমএ আওয়াল, তরিকুল ইসলাম প্রমুখ।

এদিন সাড়ে ৮ টায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শেষে কুঁচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের অনুপ্রভা মঞ্চে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ওসি ফিরোজ উদ্দীন প্রমুখ।

অন্যদিকে বিকেলে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ করেন এমপি রনজিৎ কুমার রায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ, গ্রাম পুলিশ, শিক্ষকসহ সর্ব স্তরের মানুষ। এসময় হাজারো মানুষের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা স্কুল মাঠ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar