1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৬ জন খবরটি পড়েছেন


যশোরের বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখা স্থানান্তরের সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার বেলা ১১ টায় এলাকাবাসীর ব্যানারে ভাঙ্গুড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, ভাঙ্গুড়া আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল আঢ্য, কমরেড বিপুল বিশ্বাস ও এমরান হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েকশত সাধারণ মানুষ। এসময় বক্তারা বলেন, ভাঙ্গুড়া বাজারে রয়েছে একটা ডিগ্রী কলেজ, যশোর জেলার বিখ্যাত পশুহাট এবং ৩ কিঃমিঃ এর মধ্যে ৩টি মাধ্যমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম ব্যাংকের এ শাখায় সম্পন্ন হয়।

প্রায় ৩৬ বছর যাবত সফলতার সংগে পরিচালিত হওয়ার পর হঠাৎ করেই ব্যাংক শাখাটি একই এলাকার যশোর-নড়াইল সড়ক সংলগ্ন ধলগ্রাম রাস্তার মোড়ে স্থানান্তরের করার সিদ্ধান্তের নেওয়া হয়েছে। ব্যাংকটি স্থানান্তরিত হলে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমস্যা হবে বলে জানান বাজার ব্যবসায়ীরা। প্রসঙ্গত এলাকার মানুষের দাবীতে ১৯৮৪ সালে অগ্রণী ব্যাংক লিঃ এর এ শাখাটি স্থাপিত হয়।

অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখা ম্যানেজার তরিকুল ইসলাম জানান ,আমার আগের ম্যানেজার শাখা পরিবর্তনের জন্য ২০২০ সালে প্রস্তাব হেড অফিসে পাঠায়। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে শাখা স্থানান্তর করার সিন্ধান্ত নিয়েছে হেড অফিস। যশোর জেলার মধ্যে অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া শাখা ক্ষতিতে আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar