1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীর দাবিতে সাত দিন ধরে স্বামীর বাড়িতে অনশনে গৃহবধু - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

স্ত্রীর দাবিতে সাত দিন ধরে স্বামীর বাড়িতে অনশনে গৃহবধু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

প্রেমের কারণে নিজ ধর্মত্যাগ করে বিয়ে করে স্ত্রীর দাবিতে টানা সাত দিন ধরে প্রেমিক স্বামীর বাড়িতে অনশন করছেন এক বঁধু। স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের ধুপখালি গ্রামে।

জানা গেছে, উপজেলার ধুপখালী গ্রামের  মোজাম্মেল বিশ্বাসের ছেলে ওবায়দুল্লার ( ৪৫ ) এর সাথে  মাগুরার শালিখা থানার ভাটপাড়া গ্রামের মেয়ে কল্পনার ( ২৫ ) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনে ঢাকায় একটি কোম্পানীতে চাকুরী করার সময় দুজনের পরিচয় সুত্রে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে থাকেন।

এ ব্যাপারে কল্পনা রাণী জানান, তিনি এর আগে হিন্দু ধর্ম ছেড়ে বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের একটি ছেলেকে বিবাহ করেন। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল । কিছুদিন পরে একই উপজেলার ধুপখালী গ্রামের ওবায়দুল্লার সাথে এক সাথে চাকুরীর সুবাদে পরিচয় এবং প্রেম। এরপরে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার এক পর্যায়ে প্রথম স্বামীর সাথে বিরোধ সৃষ্টি হয় । শেষ পর্যন্ত আমাদের দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

ঘটনার একপর্যায়ে ওবায়দুল্লাহ সৌদি আরবে চলে যায়। সেখান থেকে মোবাইলে চলতে থাকে যোগাযোগ। পরে সৌদি থেকে মোবাইল ফোনের মাধ্যমে ওবায়দুল্লাহ তাকে বিয়ে করেন। কল্পনা আরোও জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় রাত্রী যাপন করেছেন।

স্থানীয়রা জানান, স্ত্রীর দাবিতে স্বামীর বাড়ি আসার পর থেকে পরিবারের লোকজনসহ স্বামী ওবায়দুল্লাহ  পলাতক রয়েছেন। ফলে কল্পনা ওবায়দুল্লাহর চাচাতো ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কল্পনাকে তার স্বামীর বাড়িতে উঠিয়ে দিয়েছেন। এখন কল্পনা তার স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar