1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  যুবক নিহত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দূর্ঘটনায় নিহত নাজমুল(৩০) বাঘারপাড়া পৌরসভার হাসান আলী মোল্যার ছেলে।

আজ শনিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন বাঘারপাড়া গ্রামের রহেন মোল্লার ছেলে মো. সবুজ (২৩), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. সজিব (১৭) ও মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের পিকুল (৫০)।

আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নাজমুলের স্বজনরা জানান,শনিবার সকাল ১০টার দিকে নাজমুল,সবুজ ও সজিব মোটরসাইকেল (যশোর- ল- ১২-৭৭২০)  যোগে বাঘারপাড়া থেকে যশোরে যাচ্ছিল। পথিমধ্যে পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় তাদের ব্যবহৃত গাড়িটি রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সিনথিয়া ফারহানা জানান, ‘হাসপাতালে আনার আগেই নাজমুলের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল সোয়া ১ টার দিকে জানান,’মরদেহ ও মোটরসাইকেল দুটি হেফাজতে রাখা হয়েছে। নিহত ও আহতের স্বজনেরা থানায় অবস্থান করছে। কোন মামলা হয়নি। উভয় পক্ষের আলোচনার পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar