যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসা ইহইয়াউল উলুম আল ইসলামিয়ার উদ্যোগে বার্ষিক দাতা বুনিয়াদি ও শুভাকাঙ্ক্ষী সদস্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
১২ জানুয়ারি বুধবার দুপুরে উক্ত সম্মেলন ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।মুফতি ইসমাইল হোসেন রহমানী ও মুফতি শহিদুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মওলানা গোলাম মওলা সাহেব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকের সম্মানিত মহাসচিব মওলানা মাহফুজুল হক দা.বা. (রহ)।আরো উপস্থিত ছিলেন মওলানা মুশতাক আহমেদ সাহেব, মওলানা শাহ সাইফুল্লাহ দা.বা. আলহাজ নাজমুল হক খোকন।অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুদির (পরিচালক) মওলানা মুফতি মাসুম বিল্লাহ দা.বা.।
আলোচনা শেষে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে এবং ইহইয়াউল উলুম ছাত্র কাফেলার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মুনাজাত করা হয়।