1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হলে সরকার ও জনপ্রতিনিধিরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে সরকার দায়িত্ব পায়। সেই দায়িত্বের মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা। মানুষের সমস্যা, চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের কথা উপেক্ষা করে কোনো উন্নয়ন পরিকল্পনা বা প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা হলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন।

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। অতীতে মানুষের ওপর যে নিপীড়ন ও সহিংসতা ঘটেছে, ভবিষ্যতে যেন সেসবের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে সরকার দায়িত্ব পায়। সেই দায়িত্বের মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা। মানুষের সমস্যা, চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সমস্যা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এতে অংশ নেন। সভায় স্থানীয় পর্যায়ে জনসেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।

আইনমন্ত্রী সংশ্লিষ্টদের বক্তব্য শুনে জনগণের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। সভায় জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar