1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪২৫ জন খবরটি পড়েছেন
ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বিদেশির টাকা ছুড়ে মারল কেন?

বিডিটেলিগ্রাফ ডেস্ক||

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাগান্বিত এক বিদেশি টাকা ছুঁড়ে মারছেন এক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) মহাখালীর রাওয়া ক্লাবের সামনে একটি ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাকবিতণ্ডা করতে করতে একজন ট্রাফিক পুলিশের দিকে টাকা ছুঁড়ছেন একজন বিদেশি। ভিডিওটির পোস্টে লেখা রয়েছে, চালকের লাইসেন্সে কোনো সমস্যা ছিল না, কাগজপত্র ঠিকঠাক ছিল।

কিন্তু সামান্য ত্রুটি দেখিয়ে পুলিশ তার কাছে টাকা দাবি করে। টাকা ছাড়া তাকে যেতে দিচ্ছিলো না ট্রাফিক পুলিশ। এমন পরিস্থিতিতে, পুলিশকে ওই বিদেশি বলেন, সে (চালক) একজন গরীব মানুষ। দয়া করে এমন করবেন না। কিন্তু ট্রাফিক পুলিশ থামছিল না। তখনই ট্রাফিক পুলিশের মুখে টাকা ছুড়ে দেন তিনি।

পরে জানা যায়, ওই বিদেশি চীনের নাগরিক, তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়িটি তার অফিসের।

এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করছিল পুলিশ। ওই গাড়িতে এক বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি যাচাইয়ে একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তার মনে হয়েছে, হয়তো যাচাই করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ওই বিদেশি বিরক্ত হয়ে এ কাজ করেছেন। এতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar