1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার গাইদঘাটে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরোর চারা রোপন কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

বাঘারপাড়ার গাইদঘাটে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরোর চারা রোপন কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় সমলয় চাষাবাদ কার্যক্রমে আধুনিক যন্ত্রের(রাইস ট্রান্সপ্লান্ট) মাধ্যমে বোরো ধানের চারা রোপণ
কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট ঘোপের মাঠে এই রোপণ
কাজের উদ্বোধন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা কৃষি বিভাগ বলছে, এই যন্ত্র দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমিতে ধান রোপণ করা যায়। এতে কৃষকের সময়, শ্রম ও
চাষের খরচ কমে আসলে ধান চাষ আবার লাভজনক হয়ে উঠবে বলে আশা করছে তারা। এদিন বেলা বারোটায় গাইদঘাট কৃষি ও প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে কৃষক সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ রায় এবং গাইদঘাট কৃষি ও প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি ল²ণ চন্দ্র মন্ডল। সভায় সমলয় চাষাবাদ প্রদর্শনীর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মিলন বিশ্বাসসহ প্রায় শতাধিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষক সভা শেষে রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, সমন্বিত কৃষি যান্ত্রিকীরণ প্রকল্পের আওতায় সমলয় চাষাবাদ কার্যক্রমের মাধ্যমে উপজেলার গাইদঘাটে ১৫০ বিঘা জমিতে কৃষকের বোরো ধান রোপণ করে দেওয়া হচ্ছে। এর আগে কর্মসূচির আওতায় ৭৫ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে ধান বীজ ও চারা তৈরি করতে ২ হাজার ট্রে দেওয়া হয়েছে। চারা রোপণের পর সব ধরণের পরামর্শ ও সহযোগিতা এবং হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কেটে ঝেড়ে দেবে কৃষি বিভাগ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar