1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরাকের পার্লামেন্টের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

ইরাকের পার্লামেন্টের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৮১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে  জানিয়েছে, ইরাকের পার্লামেন্টের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এঘটনায় দুই শিশু আহত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতের তিনটি কাতিউশা রকেট রাজধানী বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের গুরমা জেলায় স্পিকার মোহাম্মদ আল-হালবুসির বাড়ি থেকে প্রায় ‘৫০০ মিটার’ (১৬৪০ ফুট) দূরে বিস্ফোরিত হয়। 

ইরাকের সর্বোচ্চ আদালত স্পিকার হিসেবে তার পুনঃনির্বাচন নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল। 

ওই হামলার মূল লক্ষ্য ছিল হালবুসি। তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কী না তা নিশ্চিত করে জানা যায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র এএফপিকে জানায়। 
আহত দুই শিশুকে গুরমা হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইরাকি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। 

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। 

৪১ বছর বসয়ী সুন্নি রাজনীতিক হালবুসি ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করে আসছেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar