1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় চাষিরা বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

বাঘারপাড়ায় চাষিরা বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় এবার কৃষক আমনের ধানের ন্যায্য মূল্য পাওয়ার কারণে বাঘারপাড়ার  কৃষকরা উৎসাহ উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছে। শীতের প্রকোপ উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জমিতে বোরো রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরেজমিনে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলার সর্বত্র জুড়ে এখন চলছে বোরো ধান চাষাবাদের মহোৎসব। উপজেলার কৃষকদের কেউ বীজ তলা থেকে চারা তুলছেন, অনেকে চারা রোপন করছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে কৃষকদের।

নারিকেল বাড়িয়ার চাষি মোশারেফ হোসেন জানান, বোরো ধান লাগাতে দিন-রাত পরিশ্রম করতে হয়। এছাড়া বোরো আবাদে খরচও বেশি হয়। বোরো ধান লাগানোর পর থেকে তিন-চার দিন পরপর সেচ দিতে হয়। তিনি বলেন, খুব শিগগিরই বোরো ধান রোপণ শেষ হবে এবং আশা রাখি বোরো আবাদ হলে বেশি লাভবান হবো।

বন্দবিলা ইউনিয়নের চাষি সিরাজুল ইসলাম বলেন, বিগত কয়েক বছর ধরে ধানের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে আমাদের। এবার আমন চাষে করে আমরা লাভবান হয়েছি। সেই আশায় পুরোদমে আবার বোরো আবাদ শুরু করে দিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ধারণা করছেন, লাভও হবে ভালে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমিন বলেন, চলতি মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ১৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এদিকে বোরো আবাদে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar