বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন টাচ’র উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্থ মাসুষের মাঝে কম্বল বিতরণকরা হয়েছে।
গতকাল উপজেলার ধুপখালীস্থ গ্রীন টাচ ক্যাম্পাসে এ শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশের পরিচালক আবু হুরায়রা পিকুল,আঞ্চলিক পরিচালক আলমগীর সিদ্দিকী, ইবিএম স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত কুমার বালা, বিশিষ্ট সমাজ সেবক শাহাদৎ মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতি বছর গ্রীন টাচ’র উদ্যোগে বাঘারপাড়ায় শীতার্থদের মাঝে কম্বল করা হয়।একই সাথে তারা বেকার যুব ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করে থাকেন। এছাড়া সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন বিদেশী এই স্বেচ্ছাসেবেী সংগঠনটি।