1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

বাঘারপাড়ায় শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৪ জন খবরটি পড়েছেন

মাঠে ক্ষেতের পর ক্ষেত জুড়ে সবুজ পাতার মধ্যে লকলক করা শিমের শীষে বেগুনি ও সাদাটে ফুলে ফুলে ছেয়ে গেছে শিমের মাঁচা। এবার প্রথম দিকেই শিমের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।শিম চাষে চাষিদের মুখে ফুটে উঠেছে হাসি। শীতকালিন ফসলের মধ্যে অন্যতম প্রধান সবজি শিম ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানাগেছে, শিমের আবাদ করতে কৃষকরা প্রতি বছর নিজেরা শিম বীজ সংরক্ষণ করে রাখেন। শিম চাষ লাভজনক হওয়ায় কৃষকরা প্রতি বছরই চাষ করে থাকেন। বর্তমানে শীতকালীন শিম বাজারে ভাল দামে বিক্রি হচ্ছে। প্রতি মন শিম পাইকারি বিক্রি হচ্ছে ৮ শ’থেকে ১৫শ টাকা দরে। প্রথমে ফলন একটু কম হলেও, পরবর্তীতে ফলন বেশি হয়। যখন ফলন বেশি হয় তখন আর আগের মতো দামও পাওয়া যায় না।

উপজেলার খানপুর গ্রামের শিম চাষি সুবোল ভদ্র বলেন, তিনি ২২ কাঠা জমিতে শিম চাষ করেছেন।প্রতি সপ্তাহে ১০ থেকে ১২ মন শিম তুলে স্থানীয় পুলেরহাট বাজারে প্রথমে ১৫ শ’ টাকা মন দরে পাইকারি বিক্রি করেছেন। এখন বিক্রি করছে ৮ শ’ থেকে ১ হাজার টাকা মন দরে। বাজারে শিমের পরিমাণ সরবরাহ কম হওয়ায় দামও তুলনামূলক বেশি।

শিম ক্ষেতে চাষি সুবোল ভদ্র

উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ৫কাঠা জমিতে এবার শিমের আবাদ করেছেন। গাছে ভাল শিম ধরেছে এবং বাজারে দামও ভাল।
ধুপখালি গ্রামের শিম চাষি সিরাজুল ইসলাম বলেন, এবার তিনি ৯ কাঠা জমিতে শিমের আবাদ করেছেন।
নারিকেল বাড়িয়া উপসহকারি কৃশি কর্মকর্তা আব্দুল করিম জানান,কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা শিম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমীন জানান, আবহাওয়া বিপর্যয়ে এবার শিম চাষ ক্ষতিগ্রস্থ হলেও যে সকল চাষিদের শিমের চাষ রয়েছে তারা বর্তমানে ভালো দাম পাচ্ছেন। তাছাড়া বাঘারপাড়া উপজেলায় চাষিরা পর্যাপ্ত পরিমানে শিম চাষ করে থাকেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar