1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবিত উদ্ধার করা গেলোনা মরক্কোর শিশু রায়ান কে - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

জীবিত উদ্ধার করা গেলোনা মরক্কোর শিশু রায়ান কে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

শনিবার রাতে যখন শিশুটিকে উদ্ধার করা হয় তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু জানা যায় শিশুটি আর বেঁচে নেই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, কূপের মধ্যে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কূপের মুখ খোলা থাকায় শিশুটি পড়ে গিয়েছিল বলে জানা গেছে। রায়ানের বাবা জানান, তিনি কূপটি মেরামত করছিলেন। এসময় ছেলে তার সঙ্গে ছিল। তিনি বলেন, রায়ান ঠিক আমার পাশেই ছিল। সে যে কখন পড়ে গেছে, বুঝতেই পারেননি।

খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বেশ বাধার মুখে পড়েন তারা। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। কারণ, মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ ছিল। সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হয়ে উঠেছিল। যেকোনো সময় মাটি ধসে আরও ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ছিল। পরে ভিন্ন কৌশলে শিশুটিকে উদ্ধারের পথ বেছে নেন উদ্ধারকর্মীরা। কূপটির কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয় নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় তার কাছে পৌঁছতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। কিন্তু ততক্ষণে রায়ান আর বেঁচে নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar