1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে : এমপি রণজিৎ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে : এমপি রণজিৎ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৮ জন খবরটি পড়েছেন
রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে : এমপি রণজিৎ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় বলেছেন, খেলোয়াড় তৈরিতে রেফারিদের এগিয়ে আসতে হবে। জাতি গঠনে যেমন শিক্ষকরা ভূমিকা রাখে তেমন একজন ভালো খেলোয়াড় তৈরিতে রেফারিদের অবদান অপরীসীম। সেজন্য রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। অসাম্প্রদায়িক দেশ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে যশোরের বাঘারপাড়া রেফারি কল্যান সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।


এমপি রণজিৎ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের ব্যপক সাড়া পড়েছে। তাই ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে সকলকে কাজ হবে। বর্তমান ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি খেলাধুলায় বাংলাদেশের সুনামও ছড়িয়ে পড়েছে। খেলাধুলায় বাঘারপাড়া আবারো ঘুরে দাড়িয়েছে।

এজন্য এখানে ক্রীড়া একাডেমি গড়ে তোলা হবে। এতে সকল ধরণের খেলোয়াড় তৈরি করা হবে।
বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সিনিয়র রেফারি সদস্য অধ্যক্ষ আজগর আলী।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার ও একই সংগঠনের অর্থ সম্পাদক সোহেল আল মামুন নিশাত, দপ্তর সম্পাদক সালাউদ্দীন ইউসুফ দিলু। বক্তব্য রাখেন, বাঘারপাড়া ফুটবল কল্যাণ সমিতির সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক সহকারী শিক্ষক সেলিম রেজা, প্রচার সম্পাদক সাংবাদিক রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মফিজুর রহমান। পরে অতিথিদের সম্মানা স্মারক তুলে দেয় সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar