1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় টিকা কেন্দ্রে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জনের নামে মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় টিকা কেন্দ্রে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৩ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় করোনার টিকা নিতে আসা শিক্ষার্থীর মধ্যে গোলযোগের ঘটনায় মামলা হয়েছে। বুধবার আহত আরিফুল ইসলামের চাচা মিরান সরদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পুলিশ এরমধ্যে দুই জন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

আসামীরা হচ্ছেন- উপজেলার ধলগ্রাম এলাকার নান্নু মোল্যার ছেলে রায়হান হোসেন ও নাহিদ হাসান, একই এলাকার সেলিম মোল্যার ছেলে ইজাজুল ইসলাম, জসিম মোল্যার ছেলে তামিম হাসান, মিজানুর রহমানের ছেলে জিসান, জামাল হোসেনের ছেলে আশিকুর রহমান, পিকুল হোসেনের ছেলে ছদু হোসেন, ইব্রাহিম হোসেনের ছেলে ছাব্বির হোসেন, হরমুজ কাজীর ছেলে মেহেদী হাসান শোভন ও বল্লামুখ এলাকার সাহাবার কাজীর ছেলে সাব্বির হাসান শুভ।

এজাহার সূত্রে জানা গেছে, গত এক মাস আগে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চলছিলো। কর্মসূচিতে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী টিকা নিতে গেলে উল্লেখিত আসামীরা তাকে উত্যক্ত করে। এ সময় বাদীর ভাইপো আরিফুল ইসলাম প্রতিবাদ করলে আসামীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আরিফুলকে ডেকে এনে কুপিয়ে জখম করে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, আসামিদের মধ্যে ইজাজুল ও তামিমকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar