1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্তমান সরকারের দিন শেষ হয়ে আসছে- এ্যাড. সাবু - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বর্তমান সরকারের দিন শেষ হয়ে আসছে- এ্যাড. সাবু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) থেকে।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহিরনস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান।

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের অনুপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপির এমনও নেতা কর্মী আছে যার নামে চল্লিশেরও অধিক মামলা আছে। শুধু মামলা দিয়েই এ সরকার থামছে না। লাগাতারভাবে খুন, গুমও করছে। আজকে দেশে আইন শৃংখলা বলতে কিছুই নেই। ক্রমাগতভাবে কালোথাবায় বিচার বিভাগের স্বাধিতনা হরণ করছে।

গোটা দেশ আজ দূর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে। এসব কারণে আমেরিকা আজ তাদের দেওয়া অর্থের হিসাব চাচ্ছে। এ সরকারের আজ অন্যায় অত্যাচারের পরিসমাপ্তি হতে যাচ্ছে। শক্তিশালী একটি কমিটি তৈরীর লক্ষে সৈয়দ সাবেরুল হক দিক নির্দেশনামূলক বক্তব্য আরো বলেন, অতীতের সব প্রকৃয়া ভুলে আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে গঠনতান্ত্রিক ভাবে সুন্দর ও শক্তিশালী কমিটি করতে হবে। ত্যাগি ও যারা সাংগঠনিক তাদের সমন্বয়েই কমিটি করার কোন বিকল্প নেই। যে সব বিএনপির নেতা কর্মী বর্তমান সরকারের সাথে আতাত করে চলছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বর্তমান সরকারের বিপদ জেনে অনেক আওয়ামীলীগার বিএনপিতে ভিড়তে চেষ্টা করবে। কোন ভাবেই তারা যেন জাতীয়তাবাদির পতাকাতলে সামিল হতে না পারে সে দিক থেকে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য রফিকুল ইসলাম মুল্লুক চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, যুগ্ম আহবায়ক তানিয়া রহমান সুমি, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, যুগ্ম আহবায়ক সদর উদ্দীন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, হাফিজুর রহমান, খয়বার হোসেন, শরাফত উদ্দীন, আব্দুস সালাম, আনিসুর রহমান, পৌর বিএনপি নেতা আব্দুল আলিম, মাসুদ আলম টিপু, নাজমুল আল মামুন শের প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar