মেহেদী হাসান রিপন,বাঘারপাড়া।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর-৪ বাঘারপাড়া,অভয়নগর,বসুন্দিয়া এলাকার গণমানুষের নেতা বার বার নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঘারপাড়া উপজেলায় প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক।
এদিন বিকালে সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়’র নিজ বাসভবনে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা দিতে ছুটে যান বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সদস্যরা। সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায় বাঘারপাড়া ব্লাড ব্যাংক কে আরও এগিয়ে নিতে সকল প্রকার সহযোগিতা করবেন বলে তাদেরকে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম, সহসভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক শেখ আশিক, কোষাধ্যক্ষ মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক খশরু পারভেজ নাফিজ এবং প্রচার সম্পাদক রিয়াদ খান।