1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৯ জন খবরটি পড়েছেন

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে লিটন দাসের সেঞ্চুরির  মাধ্যমে ৩০৬ রান করে বাংলাদেশ।

১২৬ বলের মোকাবেলায় ১৬টি চার ও ২টি চারের সহায়তায় ১৩৬ রান করেন লিটন। মুশফিকুর রহিম ৯টি চার মেরে ৯৩ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন । দ্বিতীয় উইকেটে লিটন ও মুশফিক গড়েন ২০২ রানের পার্টনারশিপ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। চতুর্থ উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েন রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। অর্ধশতক হাঁকিয়ে দুজনই ফেরেন সাজঘরে। রহমত ৭১ বলে ৫২ ও জাদরান ৬১ বলে ৫৪ রান করেন।

এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান চেষ্টা চালালেও দলের হার ঠেকাতে পারেননি। ৪৫.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১৮ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar