1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের বাঘারপাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

যশোরের বাঘারপাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ আজ সকালে কলেজ পড়ুয়া ঐ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার।
রিয়া মহিরণ এলাকার মৃত স্বপন রায়ের মেয়ে। তিনি যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

শুক্রবার মধ্য রাতে ঐশী রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে। রিয়ার বোন প্রিয়া রায় জানিয়েছেন, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরেরদিন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকা হলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে প্রতিবেশি ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। কলেজছাত্রী রিয়া একজন সঙ্গীতশিল্পীও। তার কণ্ঠে শোনা যাবে না আর গান, বন্ধুদের সাথে মুখরিত সময়ও হবে না পার। সবাইকে কাঁদিয়ে আজ তিনি চলে গেছেন বহুদূরে, না ফেরার দেশে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar