বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি উদ্বোধনী ম্যাচে টাইগাররা ৬১ রানের ব্যবধানে জয় পেয়েছে ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা লিটন দাস আজ ওয়ান ডাউনে খেলতে নেমে সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলাম ও দুই উইকেট শিকার করা সাকিব আল হাসান।
শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।