1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার উদাসীনতায় পালিত হলোনা বিশ্ব নারী দিবস! - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘারপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার উদাসীনতায় পালিত হলোনা বিশ্ব নারী দিবস!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৫১ জন খবরটি পড়েছেন
বিশ্ব নারী দিবস
ছবিঃ বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বের প্রতিটি দেশের মত বাংলাদেশেও সরকারিভাবে পালিত হয়ে আসছে বিশ্ব নারী দিবস। এ দিবসে রাষ্টপতি ও প্রধানমন্ত্রী আলাদাভাবে বাণী প্রদান করে থাকেন। কিন্তু এবারই প্রথম যশোরের বাঘারপাড়ায় পালিত হলোনা বিশ্ব নারী দিবস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) রাজ কুমার পালের উদাসীনতার কারণে দিবসটি পালন করা হয়নি। বিশ্ব নারী দিবস পালন না হওয়ায় বাঘারপাড়ায় সুধী মহলে যা নিয়ে চলছে নানা সমালোচনা।
নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্য নানা আয়োজনে পালন হয় দিনটি। ‘‘নারী পুরুষের সমতা, টেকশই আগামীর মূল কথা‘‘ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে যখন নারী দিবসের নানা আয়োজন ঠিক তখন উল্টো চিত্র বাঘারপাড়ায়।

এ সম্পর্কে জেসমিন আফরোজ নামের এক নারী বলেন, নারীদের সার্বিক উন্নয়ন নিয়ে যখন রাষ্ট প্রধান কাজ করছে তখন এমন গুরুত্ববহ দিবস পালন না হওয়া আমাদের জন্য লজ্জাজনক। নিশ্চয় সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অবহেলায় এমনটি হয়েছে। জাগ্রত নাগরিক কমিটি (জানাক) এর বাঘারপাড়া শাখার সিনিয়র সদস্য মুন্সী শাহাবুদ্দিন বলেন, নারী দিবস পালন না করার অর্থ নারীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। মহিলা বিষয়ক কর্মকর্তার এ দিবসটি পালন করা অবশ্যই উচিত ছিলো।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) রাজ কুমার পাল নারী দিবস পালন না করা সম্পর্কে জানতে চাইলে বলেন, আমি দুই উপজেলারদায়িত্বে আছি। এক সঙ্গে দুই উপজেলায় পালন করা সম্ভব না। বাঘারপাড়ার কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি ছুটি শেষে ফিরে আসলে দিবসটি পালন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar