1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভেজাল সার বিক্রির অভিযোগে বাঘারপাড়ায় সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভেজাল সার বিক্রির অভিযোগে বাঘারপাড়ায় সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৫৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মার্চ) উপজেলার চাড়াভিটা বাজারের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চাড়াভিটা বাজারে মেসার্স লুৎফর রহমান ট্রেডার্সের মালিক বাবুল হোসেন পপুলার এগ্রো কোম্পানির বাজারজাতকৃত রোরাল এগ্রোসেন্ট রাজ হেক্টা জিংক নামের সার বিক্রি করছিলেন। সারের গুণগতমান নিয়ে সন্দেহ হলে উপজেলা কৃষি বিভাগ ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। একইসাথে রিপোর্ট না আসা পর্যন্ত বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই নির্দেশ অমান্য করে বুধবার সার বিক্রি শুরু করেন দোকান মালিক। খবর পেয়ে বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ১০০ কেজি রাজ হেক্টা জিংক নামের সার জব্দ করে এবং ৫০ হাজর টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম আবুজর গিফারী বলেন, ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় মেসার্স লুৎফর রহমান ট্রেডার্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar