বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় লিমা খাতুন ( ১৯ ) নামে এক কলেজ পড়ুয়া মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার মামুদালিপুর গ্রামে ঘটেছে।
মৃত লিমা খাতুন উপজেলার মামুদালিপুর গ্রামের আখের আলি মন্ডলের মেয়ে এবং ভাঙ্গুড়া কলেজের শিক্ষার্থী।
লিমার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মায়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে চিৎকার করে ওঠেন। মায়ের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। লিমা ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মা জানান।
সূত্র আরোও জানায়, গত বছর কয়েক আগে লিমার অমতে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। সেখানে মাত্র দেড় বছর সংসার করার পরে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। এরপরে লিমা বাপের বাড়ি থেকে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। লিমার বাবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।
বাঘাপারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পরে ময়না তদন্ত শেষে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।