1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৩৮০৭ পরিবার পেল টিসিবি পণ্য - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘারপাড়ায় ৩৮০৭ পরিবার পেল টিসিবি পণ্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৮৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবি পণ্য যশোরে বাঘারপাড়ায় বিক্রি শুরু হয়েছে।

প্রথম পর্বে একজন কার্ডধারী একশ’ দশ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে চারশ’ ৬০ টাকা।

রোববার সকাল ১০ টায় বাঘারপাড়া পৌরসভায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা সামছুন্নাহার, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম,পৌর কাউন্সিলর নমিতা শর্মা, শহিদুল ইসলাম,ওলিয়ার রহমান,সিরাজুল ইসলাম উজ্জ্বলসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। 

এদিন প্রথম পর্বে পৌরসভায় ৭শ’ ৫৮, দরাজহাট ইউনিয়নে এক হাজার ৬৩,ধলগ্রাম ৮শ’ ৯৭ ও জহুরপুর ইউনিয়নে এক হাজার ৮৯ নিম্নআয়ের পরিবার এ সুবিধা পাবেন বলেন জানান ইউএনও আ ন ম আবুজর গিফারী। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar