1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাবারের লোভ দেখিয়ে নয় বছরের শিশুকে ধর্ষণ, দম্পত্তি আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাবারের লোভ দেখিয়ে নয় বছরের শিশুকে ধর্ষণ, দম্পত্তি আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৮৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন।

পুলিশ ওই রাতে অভিযুক্ত আকাশ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী সীমা খাতুনকে(২১) গ্রেপ্তার করেছে। এর আগে শনিবার রাত আটটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়ার গুচ্ছগ্রামের এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহারে বাদী উলে­খ করেছেন, দীর্ঘদিন যাবৎ পুকুরিয়া গ্রামে তাঁর ৯ বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ বসতঘরে ধর্ষণ করতো আকাশ। এ কাজে তাকে সহযোগিতা করতো স্ত্রী সীমা খাতুন। গত শনিবার (১৯ মার্চ) রাত আটটার দিকে শিশুটি তার প্রতিবেশী এক চাচীকে বিষয়টি জানায়। এরপর তিনি আশপাশের লোকজন ও তাদের (শিশু) পরিবারকে বিষয়টি জানান।

সোমবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন । মামলার পর ওই রাতেই পুলিশ অভিযানে নেমে অভিযুক্তদের আটক করে।

বাঘারপাড়া থানার ওসি তদন্ত মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক পুকুরিয়া গ্রামের সবুর মোল্যার ছেলে আকাশ হোসেন ও ধর্ষণে সহায়তাকারী তাঁর স্ত্রী সীমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar