1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিত্রা নদী থেকে লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

চিত্রা নদী থেকে লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩১৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। একই সাথে নদীতে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন. ম আবুজর গিফারি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমান আদালতে উপস্থিতকালে মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, গোপনে চিত্রা নদী থেকে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে চায়না কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার আ.ন. ম আবুজর গিফারি জানিয়েছেন, ‘চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar