1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘারপাড়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪২৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় গর্তের পানিতে ডুবে সুমাইয়া ( ১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সুমাইয়া উপজেলার খানপুর গ্রামের সদুল্যপুর পাড়ার বাপ্পারাজের মেয়ে।
আজ সোমবার ( ২৮ মার্চ) উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

সুমাইয়ার পিতা বাপ্পারাজ জানান, সকালে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির ঊঠানের পাশে ধান ক্ষেতে সেচ দেয়া স্যালোমেশিনের পানি পড়া গর্তের মধ্যে গিয়ে পড়ে যায়। এতে পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে।

সুমাইয়া কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্যালোমেশিনের পানির গর্তের মধ্যে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ সুমাইয়ার মরদেহ থানায় নিয়ে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরোজউদ্দিন বিষয় টি নিশ্চিত করে বলেন অভিযোগ না থাকলে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar