বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়ার প্রবাসী সাইদুল ইসলাম(৩৫) নিহত হয়েছেন। এসময় আরোও ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ( ৩০ জানুয়ারি) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে । তার দশম শ্রেণীতে পড়ুয়া একটি মাত্র কন্যা সন্তান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম জেদ্দায় সড়ক মেরামতের কাজ করতেন। আজ বুধবার দুপুরে কাজ শেষে বাসায় ফেরার সময় জেদ্দার হাইয়াল সামির এলাকায় তাদের বহনকারী গাড়িটিকে অপর একটি বড় লরী ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা তিনজন রেমিট্যান্স যোদ্ধা। এসময় মারাত্বক আহত হন সাইদুল ইসলাম। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সের জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহতের মরদেহ জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সাইদুলের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক সৃষ্টি হয়।