1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৮৮ বছর পরে তুরস্কের আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে

৮৮ বছর পরে তুরস্কের আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৬৭৮ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ ৮৮ বছর পরে রমজান উপলক্ষে তুরস্কের আয়া সোফিয়া মসজিদে শুক্রবার (১ এপ্রিল) তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক এ স্থাপনায় তা অনুষ্ঠিত হয়। তারাবির নামাজে অংশ নিতে আয়া সোফিয়া চত্বরে সমবেত হন মুসল্লিরা। স্মরণীয় এ তারাবি নামাজে উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিভাগীয় অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি ইরবাশসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ। ঐতিহাসিক এ মসজিদে সবশেষ তারাবি হয় ১৯৩৪ সালে। এরপর এটি মিউজিয়ামে পরিণত হয়। ২০২০ সালে হায়া  সোফিয়াকে মসজিদ হিসাবে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জুমার নামাজের মধ্যে দিয়ে ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া আবারও ফিরে পায় মসজিদের মর্যাদা।

মূলত, ১৪৫৩ সালে বাইজেনটাইন সাম্রাজ্য থেকে ইস্তাম্বুল দখল করেন সুলতান মুহামেত। সে সময় খ্রিস্টানদের কাছ থেকে ৯১৬ বছরের পুরনো চার্চটি কিনে আয়া সোফিয়াকে মসজিদ বানান তিনি। এরপর স্থাপনাটি ৫০০ বছর ছিল মসজিদ হিসেবেই।

হায়া সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। আয়া সোফিয়া তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X